পদ্মা নদীতে উত্তাল ঢেউ ও নদী অশান্ত থাকায় মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত ১০টার পর নৌযান চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
নদীর পানি বৃদ্ধিসহ প্রচণ্ড ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশংকায় মাওয়া-কাওরাকান্দি নৌরুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ দিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় উভয় পারে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে আছে। এতে তীব্র যানজট ও চরম যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এর আগে রাত ৯টায় দিকে মাওয়া রো রো ফেরি ঘাটের সংযুক্ত সড়কের কিছু অংশ নদীতে বিলীন হয়ে যায়।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





