ঝিনাইদহের শৈলকুপায় আ,লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান খাঁনকে বহিস্কার করা হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় জেলা আ,লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এক প্রেস ব্রিফিংএ তথ্য নিশ্চিত করেন।
জেলা আ,লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আ,লীগ থেকে তাকে বহিস্কার করা হয়েছে।
এ ছাড়াও সাইদুল করিম মিন্টু জানান,যারা স্বতন্ত্র প্রার্থীকে সহোযগীতা করবে, বা যে নেতার বিরুদ্ধে নৌকার প্রার্থীকে সহোযগিতা না করার অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে, ৫ মেয়র প্রার্থীর মধ্যে, স্বতন্ত্র প্রার্থী রাজিয়া সুলতানা, রেজাউল করিম রাজু ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জিল্লুর রহমান ঝন্টু মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
এমএম





