দু'জন মানব পাচারকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসময় পোলোতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৭ জন জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে রাজধানীর বিমানবন্দরের পাশে আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপি গণমাধ্যম শাখার উপ-কমিশনার জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমআর/ এআর