বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক তৌহিদুল ইসলাম বলেছেন আমাদের উপর বিরোধী দল-মতের অপপ্রচার, ষড়যন্ত্র যতই বৃদ্ধি পাই না কেন নিজেদের গঠনমূলক ও নিয়মতান্ত্রিক কাজ কখনো বন্ধ করা যাবে না।
নবী-রাসূলগণকে অভিশপ্ত শয়তান যেভাবে পথ ভুলাতে চেয়েছিল ঠিক তেমনি বিরোধী শক্তি আমাদের অগ্রযাত্রায় আঘাত হেনে নিজেদের পথ রুদ্ধ করতে নানা অপচেষ্টা অব্যাহত রেখেছে।
তাদের অপচেষ্টার চোরাবালিতে পা দেয়া হলে আমরা আমাদের পথ ও নির্দিষ্ট লক্ষ্য থেকে বিপথে পরিচালিত হবার সম্ভাবনা দেখা দেবে। পথ চলতে গিয়ে তাদের সাজানো অপতৎপরতা যাতে নিজেদের গতি পরিবর্তন করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
আমাদের শুধু সজাগ হলেই চলবে না একই সাথে নিজেদের মধ্যে বিদ্যমান পরিবেশ, আমলী জিন্দেগীর দিকেও খেয়াল রাখতে হবে। অভ্যন্তরীণ পরিবেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে অতীতে যেভাবে কাউকে ছাড় দেয়া হয়নি, ভবিষ্যতেও তার কোন ব্যত্যয় হবে না।
সর্বাবস্থায় অধিক মাত্রায় পেরেশানি নিয়ে অপরের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার কঠিন কাজ চালিয়ে যেতে হবে। বর্তমান এ কঠিন সময়ে দাওয়াত দেয়ার কাজে আমাদের আরো বেশি বিচক্ষণতার পরিচয় দিতে চবে।
তথ্য প্রযুক্তির সকল মাধ্যমকে দাওয়াতের উত্তম কাজে ব্যবহার করতে হবে। এর জন্য সর্বস্তরের জনশক্তিকে পরিকল্পিতভাবে প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার উদ্যোগী হওয়া আবশ্যক বলে মনে করেন। তিনি জ্ঞানের রাজ্যে বিচরণের মাত্রা বাড়ানোর পাশাপাশি নিজেদের আমল-আখলাক আরো বৃদ্ধি করার আহ্বান জানান।
কেননা এর মাধ্যমে আমরা ছাত্রদের নিকট দ্বীনের আসল রূপ তুলে ধরতে সক্ষম হবো। চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। নগর উত্তর সভাপতি আহমদ সালমান সালেহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী আ স ম রায়হান’র পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মুহাম্মদ ইসমাঈল, শিবির নেতা কামাল হোসাইন, আমান উল্লাহ, আবু জোবায়ের প্রমুখ। বার্তা প্রেরক এইচ এম সরওয়ার্দী প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর
মাসুম





