ভোলা পৌরসভায় দ্বিতীয়বারের মত বিপুল ভোটে নির্বাচিত পৌরমেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের জন্মদিন ও ইংরেজি নববর্ষকে ফানুস উড়িয়ে মেয়রের ভক্ত-সমর্থকরা আনন্দঘন পরিবেশের মাধ্যমে উদযাপন করেছেন।

শুক্রবার রাত ৯টায় ভোলার দৃষ্টিনন্দন সরকারি স্কুল মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, পৌর কাউন্সিলর আতিকুর রহমান, লেডিস ক্লাব সম্পাদক খাদিজা, সুরের ধারের পরিচালক উত্তম কুমার ঘোষ প্রমুখ।

এমকে