রাজধানীর গাবতলীতে হানিফ পরিবহন কাউন্টারের সামনের রাস্তায় যাত্রীবাহী ৭নং বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা।

মঙ্গলবার বিকেল ৪টা ৫টা মিনিটে ওই বাসে আগুন দেয়া হয়। বাসটি গাবতলী থেকে সদরঘাট রুটে চলাচল করতো। বাসের নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-১৭৭২।

এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়। এরপর মঙ্গলবার দুপুরে হরতালের সময়সীমা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জানুয়ারির ৫ তারিখ থেকে লাগাতার অবরোধ চলছে।

জেএ