ঝিনাইদহের কালীগঞ্জে মিন্টু মণ্ডল(৪০) নামে ইউনিয়ন যুবদলের এক নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার(১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কালীগঞ্জের সুবর্ণাসরা গ্রামে এ ঘটনা ঘটে। মিন্টু মণ্ডল কালীগঞ্জ উপজেলার সুবর্ণাসরা গ্রামের আতিয়ার রহমান মণ্ডলের ছেলে। তিনি বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, বিকেলে মিন্টু সুবর্ণাসরা গ্রামের মাঠে তার মাছের ঘেরে খাবার দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এমএইচ