দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা এই অভিযান চালানো হয়।

আটকেরা হলেন- মোকসেদ আলী (২০), ফরহাদ (২২), মমিনুর ইসলাম (২০), রুবেল (২০), রফিকুল ইসলাম (৪০), প্রসেনজিত (২১), শফিউল আলম (৪৭), রবিউল ইসলাম (২৭), তাইজুল ইসলাম (২৯), চান বাবু (২২), বাদল ইসলাম (২১), তাইজদ্দিন (৪৮), হেলাল (৪৫), আব্দুল রহমান (৪৬), ফরিদ হোসেন (৪৮), রাসেদুল ইসলাম (৪০), নিপুন রায় (২১), ইমতাজুল (৩৩), জুয়েল (২৪) ও সোহেল (২৫)।

কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) খালকুজ্জামান জানান, আটকদের মধ্যে মাদক বিক্রেতা, মাদক সেবনকারী, ও বিভিন্ন মামলার পলাতক আসামী। অভিযান চলাকালে রেজিষ্ট্রেশনবিহীন ২০টি মোটরসাইকেলও আটক করা হয়েছে।

কেএইচ