নোয়াখালীতে শিবিরের ডাকা শনিবার সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে পিকেটাররা দফায় দফায় মিছিল করেছে।  শিবিরের ৫ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডেকেছিলেন তারা।

হরতালের প্রভাবে অফিস আদালত, ব্যাংক বীমা, শিক্ষা-প্রতিষ্ঠানে উপস্তিতি ছিল খুবই কম। জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ জামায়াত শিবিরের ২০ ও বিএনপির ৪ জনকে গ্রেফতার করছে।

মাইজদী, দত্তের হাট, সোনাপুর অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। দুরপাল্লার যানবাহন  চলাচল না করলেও জেলা শহর মাইজদীতে সিএনজি, ব্যাটারি চালিত অটো চলাচল করতে দেখা গেছে।

গত শুক্রবার সকালে মাইজদী হাউজিংয়ের বাসা থেকে শহর শিবির সভাপতি গিয়াস কামাল সাজু, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক আহছান উল্লাহ, অর্থ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বুলবুল ও কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক শামীমসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

এমকে