গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ধানমন্ডি, গুলশান, বনানীকে পেছনে ফেলে সাড়ে ছয় হাজার একর আয়তনের পরিকল্পিত আধুনিক নতুন ঢাকা হবে পূর্বাচল।
মঙ্গলবার ধানমন্ডি ক্লাব লিমিটেডের মাল্টিপারপাস হলে আয়োজিত ধানমিন্ড ক্লাবের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাড়ে ৬ হাজার একর আয়তনের পরিকল্পিত আধুনিক নতুন ঢাকায় থাকছে সব রকমের আধুনিক সুযোগ সুবিধা। ৬১ হাজার অ্যাপার্টমেন্টের ব্যবস্থা সম্বলিত এ শহরে থাকবে বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, হাসপাতাল, ক্লাবসহ সকল নাগরিক সুবিধা। এ ছাড়া বালু নদীর ওই পাড়ে আবাসন হবে ৬৬ হাজার সেনা সদস্যের।
ধানমন্ডি ক্লাব নিমিটেডের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা ও নির্বাহী সদস্য শেখ কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে লোপা হোসেনের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহানাজ বেলী, কণ্ঠশিল্পী মধু ও বাংলাদেশ আনসার শিল্পী গোষ্ঠীর শিল্পী সাইফুল ইসলাম।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]