বাংলাদেশ মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলায় আলোচনা সভা হয়।
সোমবার গাইবান্ধা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই সভা করে।
সংগঠনের সভাপতি আমাতুর নুর ছড়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রিক্তু প্রসাদ, সাজেদা পারভীন রুনু সংগঠনের অর্থ সম্পাদক কানিজ ফাতেমা, লিগ্যাল এইড সম্পাদক নাজমা শওকত, সহ-সভাপতি মায়া রাণী পোদ্দার, শিরিন আফরোজ, আন্দোলন সম্পাদক নিয়াজ আকতার ইয়াসমিন, প্রচার প্রকাশনা সম্পাদক লায়লা নাসরিন, মনিকা প্রসাদ, ভাবনা আকতার, মাহফুজা খানম মিতা প্রমুখ।
এমবি





