চাঁপাইনবাবগঞ্জের মহিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। এ ঘটনায় তার ৪ সহপাঠী গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। জড়িত সন্দেহে মালেক নামে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে নিহত ছাত্রীসহ ৫ সহপাঠী মিলে মহিপুর কলেজের পাশ দিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। এ সময় হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে বখাটেরা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় এক ছাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং অন্য ৪ ছাত্রীকে গুরুতর জখম অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
সদর থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানান।
এমবি





