খুলনা মহানগরীতে কাজী তাসফিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ (০৮ মার্চ) রোববার দুপুরে খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাড. আহাদুজ্জামান জানান, আজ চাঞ্চল্যকর তয়ন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এই রায়ে পাঁচ জনের মৃত্যুদণ্ড ও দুই জনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জাকির হোসেন পলাতক রয়েছে। অন্যরা হলো- ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কাজী মুরাদ হোসেন ও সাইফুল, কাজী রওনকুল ইসলাম এবং ফরহাদ হোসেন।
মামলার বিবরণে জানা যায়, তয়ন ২০১৮ সালের ২৮ আগস্ট বিকালে নিখোঁজ হলে তার বাবা কাজী ফেরদৌস হোসেন তোতা ওই বছর ৮ সেপ্টেম্বর খালিশপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পর খালিশপুর থানা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্দেহজনক আসামি সাইফুলকে গ্রেফতার করে।
এমবি





