ময়মনসিংহের মুক্তাগাছায় দু’টি মাথার খুলি ও হাড়গোড়সহ ৩ কঙ্কাল চোরকে আটক করেছে পুলিশ।

এরা হলেন-মজিবুর রহমান, খোকন ও দীপু।

শনিবার (০৯ এপ্রিল) দুপুরে মুক্তাগাছা-জামালপুর সড়কের ভাবকীর মোড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, সিএনজি চালিত অটোরিকশায় একটি বস্তায় দু’টি মাথার খুলিসহ ১০ থেকে ১২টি হাড় নিয়ে ওই তিন যুবক ময়মনসিংহে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা কঙ্কাল চোর সিন্ডিকেটের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মানব দেহের হাড় খুলি সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ওএফ