চট্টগ্রামের পটিয়ায় শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামের বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাক্যবালা বড়ুয়া (৮০), রত্না বড়ুয়া (৩৫) ও কেশব শীল (২৫)। আহত অন্যজনের নাম পাওয়া যায়নি।

আশিয়া ইউনিয়নের সদস্য জয় শোক বড়ুয়া জানান, বাথুয়া গ্রামের বড়ুয়া পাড়ার পাশে ছনখোলা থেকে একটি শিয়াল বেরিয়ে এসে পাশের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির উঠানে থাকা বৃদ্ধা সাক্যবালা বড়ুয়াকে কামড়ে দেয়। পরে আরও তিনজনকে কামড়ায়। এলাকার লোকজন জড়ো হয়ে ধাওয়া দিলে শিয়ালটি পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত হওয়ায় সাক্যবালাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

কেএইচ