ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করেছে শেরপুর পুলিশ। আটককৃতরা হলেন সদর উপজেলার বুড়িয়ার পাড় এলাকার কেরামত আলী, কুমরী মুদিপাড়ার রাশেদুল ইসলাম এবং নালিতাবাড়ীর কাউয়াকুড়ি গ্রামের মাহফুজুর রহমান।

শুক্রবার বিকালে তাদের আটক করে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার উদ্দেশে ওই তিন শিবিরকর্মী গাজীর খামার ইউনিয়ন এলাকায় শুক্রবার বিকালে গোপন বৈঠক করছিলেন।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান ।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর