রাজশাহীর বাগমারার মচমইলের সৈয়দপুর গ্রামে কাদিয়ানি সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলাটি করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। এ হামলার সঙ্গে কারা জড়িত ছিল, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এমনকি হামলাকারীর পরিচয়ও নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া গেলে কারা এই হামলা চালিয়েছে তা জানা যাবে।
শুক্রবার জুময়ার নামজের পর উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর গ্রামের আহমাদিয়া মুসলিম জামাত কাদিয়ানি সম্প্রদায়ের মসজিদের ভেতরে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় এক যুবক। এতে ঘটনাস্থলেই হামলাকারী মারা যান।
এতে আহত হন ওই গ্রামের বলাই তালুকদারের ছেলে ময়েজ উদ্দিন (৪০), (মৃত) তালুকদারের ছেলে সাহেব আলী (৩৬) এবং মুকুল হোসেনের ছেলে নয়নকে (১২)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআই





