নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে নূরুজ্জামান (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নূরুজ্জামান কলমুডাঙ্গা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে। সে কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানান, স্কুল থেকে ফিরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় নূরুজ্জামান। এ সময় সাঁতার জানা না থাকায় পুকুরের পানিতে ডুবে যায় নূরুজ্জামান। পরে এটি জানতে পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।
সাপাহার থানার পরিদর্শক (ওসি) নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





