‘দূর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা হয়েছে।
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
কুশদহ ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মশিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান মানিক প্রমূখ।
সামিউল/এমবি





