রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেলিম (৩০) নামে এক যুবককে আটক করা হয়।
সোমবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে চট্টগ্রাম থেকে আগত তূর্ণা নিশীথা এক্সপ্রেসে সেলিম স্টেশনে নামে।
এ সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করা হয়। পরে তার পকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
এসএইচ





