বংশাল থানার অন্তরগত সিদ্দিকবাজারে ভবনে ফাটল দেখাদিয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে গিয়ে বাসার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্দিকবাজারের ৯৯, ১০১, ১০০/৩ বাসা তিনটির একতলা ও চারতলায় ফাটল ধরেছে। এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বসবাসকারীদের সরিয়ে দিয়েছেন। জানমালের নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ অবস্থান করছে বলেও নিশ্চিত করেন তিনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা বলেন, ভবন তিনটির মধ্যে একতলাবিশিষ্ট ৯৯ নম্বর হোল্ডিং ও চারতলাবিশিষ্ট ১০১ নম্বর বাড়ির অবস্থা খুবই খারাপ। তারা বাড়ির মালিককে বাড়িটি ভেঙে নতুন ভবন নির্মাণের পরামর্শ দিয়েছেন।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর