রাজধানীর বাড্ডার একটি বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে তাকে হত্যা করা হয়েছে।
ওই গৃহবধুর নাম জেসমিন আক্তার (৩২)। মঙ্গলবার সকালে বাড্ডার পোস্ট অফিস গলির ৯৮১ নং ফ্লাটের নিজ কক্ষ থেকে স্বামী শরাফত উল্লাহ স্ত্রী জেসমিনের লাশ উদ্ধার করে। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) খান নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ওই বাসা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। ঘরের আড়ার সঙ্গে নারীর গলায় ওড়না পেচানো ছিল। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত রাতে জেসমিনের স্বামী বাসায় ছিলেন না। প্রতিবেশীরা তার ঘরে লাইট জ্বালানো দেখতে পায়। এসময় তারা উকি দিয়ে দেখে লাশ ঝুলছে। পরে তার স্বামীকে খরর দেয় তারা। সংবাদ পেয়ে বাসায় আসেন শরাফত। সে এসে পুলিশকে খবর দেয়।
তবে জেসমিনের বড় ভাই শহিদুল ইসলাম জানান, আমার বোনের সঙ্গে শরাফতের এক মাস আগে বিয়ে হয়েছিল। গত সোমবার আমি বোনের বাসায় গিয়েছিলাম। তখন বোন আমার কাছে এক লাখ টাকা চেয়ে বলেছে, তার জামাইকে এ টাকা যৌতুক দিতে হবে। এই যৌতুকের টাকা না পেয়েই সে তার বোনকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
[b]ঢাকা, জেইউ, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
জাতীয়
বাড্ডায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর বাড্ডার একটি বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে তাকে হত্যা করা হয়েছে। ওই গৃহবধুর নাম জেসমিন আক্তার (৩২)। মঙ্গলবার সকালে বাড্ডার পোস্ট অফিস গলির ৯৮১ নং ফ্লাটের নিজ কক্ষ





