রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
আজ (১৫ আগস্ট) রোববার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে মৃতদের মধ্যে করোনা পজিটিভ ৭ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।
এদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং পাবনার ১ জন রয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩১৪ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২১৩ টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৬১ নমুনায় ১৯ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ৩১ দশমিক ১৪ শতাংশ।
এমবি





