গাইবান্ধার পলাশবাড়ীতে ''হেলমেট ব্যবহার করি, নিরাপদে পথচলি" -এই শ্লোগানকে সামনে রেখে মটর বাইক আরোহীদের হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া'র নির্দেশনায় ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ হিফজুর আলম মুন্সী'র বাস্তবায়নে
সদরের জিরো পয়েন্ট এলাকায় এই সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্হিত ছিলেন- পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান, এস আই তয়ন কুমার।

রুবেল/এমবি