বিএনপি-জামায়াত আবারও সহিংস হয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগ ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন এবং শহীদ শামসুন্নেসা আরজুমনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনের পর এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, 'বিএনপি দেশজুড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রম চালিয়েছে। মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। বিএনপি-জামায়াত অশুভ শক্তি যেন আর মাথা উঁচু করে উঠতে না পারে সেদিকে বাংলার মানুষকে সচেতন থাকতে হবে।'
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি নেত্রী দেশের মানুষের সমর্থন পাননি। আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করতে না পেরে মাথা নিচু করে বাড়িতে ফিরে গেছেন।
জেআই





