লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় পথচারী নিহত হয়েছেন।
আজ (০৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
এর আগে রাতে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মুক্তিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইউএনও শিল্পী রানী রায় জানান, নোয়াখালী থেকে রায়পুরে ফেরার পথে চলন্ত গাড়ির সামনে হঠাৎ চলে আসেন ওই ব্যক্তি। দৌড়ে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, পথচারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





