রাজধানীতে শাহবাগ থানাধীন হাইকোর্ট মাজারের সামনে থেকে মহিউদ্দিন (৩৩) নামের এক পুলিশ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢামেক ভর্তি করানো হয়। কনেস্টবল মহিউদ্দন অচেতন অবস্থায় ঢামেকে নতুন ভবনের ৭০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ বক্স ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মহিউদ্দিন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মালিবাগ অফিসে প্রশাসনিক শাখায় কর্মরত। তিনি জানান, অচেতন অবস্থায় ঢামেকে আনার পরে মহিউদ্দিন নিজেই জানায় তার কাছে ৭৫ হাজার টাকা ছিল। এখন তা পাওয়া যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে তার কাছে থাকা ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।
কনেস্টেবল মহিউদ্দিনকে অজ্ঞান পার্টির সদস্যরা কোন স্থানে অচেতন করেছিলো তা জানার চেষ্টা চলছে। তবে শাহবাগ হাইকোর্ট মাজার সংল্গন রাস্তা দিয়ে ঢুলে ঢুলে হাটার সময় পুলিশ তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে বলে জানান (এসআই) বাচ্চু মিয়া।
এমএনজে





