বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান বলেন, দেশে চরম অর্থনৈতিক বৈষম্য থাকার কারণে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে বলনে জামায়াতের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান।
আজ (বুধবার) চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান বলেন, এর ফলে মানুষ তার নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর কথা ব্যতিরেকে নিদারুন কষ্টে দিন যাপন করে যাচ্ছে।
কিন্তু এক শ্রেণির লোক দেশের বিদ্যমান সম্পদ তাদের হাতে কুক্ষিগত করে রেখে নিজেদের আখের গুছানোতে ব্যস্ত রয়েছে।
এ অবস্থায় সে সব মানুষেরা শীতের শুরুতেই এর তীব্রতায় গভীর হতাশা ও আতংকের মধ্যে রয়েছে।
আলহাজ্ব শাহজাহান বলেন, মানবতার জন্যে মায়াকান্না করলেও সমাজের এসব অসহায় মানুষের প্রতি রাষ্ট্র, সরকার কিংবা ধনিক শ্রেণির কারো কোন দায়িত্ব নেই! যার দরুণ চরম অবহেলার শিকার হতে হচ্ছে এ সকল অসহায় দুঃখী মানুষকে, নিগৃহীত থাকতে হচ্ছে প্রতিনিয়ত।
মানবিকতাবোধ থেকেই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের গরীব, সহায়হীন মানুষের পাশে দাঁড়াতে তিনি সামর্থবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সে সাথে শীতার্ত দুঃখী মানুষের পাশে দাঁড়াতে নিজেদের পাশাপাশি অপরকেও উৎসাহিত করনে সহযোগিতা করতে বলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিবিরের উদ্যোগে প্রায় শতাধিক অসহায়, গরীব মানুষের হাতে কম্বল, গরম কাপড় সহ বিভিন্ন ধরণের শীতবস্ত্র তুলে দেন।
শিবির সেক্রেটারী এস কে সিকদার’র পরিচালনা করেন, এতে আরো বক্তব্য রাখেন নগর উত্তর সভাপতি তৌহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ মামুন, এম এম পাটোয়ারী, শিবির নেতা আ স ম রায়হান প্রমুখ।
বক্তারা অবহেলায় যাতে কোন দুঃখী মানুষের কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে প্রতিবেশীসহ সকলের প্রতি আহ্বান জানান।
এএস





