নোয়াখালীর সেনবাগে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার ছিলোনিয়া গ্রামের জয়নাল কোম্পানির বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছিলোনিয়া গ্রামের জয়নাল কোম্পানির বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত ডোবার মধ্যে একটি লাশ দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে লাশ শনাক্ত করতে পারেনি তারা।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) সনজিৎ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় খবর দেয়া হয়েছে। নিহতের গলায় একটি দড়ি পেছানো রয়েছে। তবে লাশ শনাক্ত করা যায়নি।

খবরের সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

কেএইচ