ভোলা পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের ১৭৪ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪ শত ৭৬ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার রাতে পৌর ভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির এ বাজেট ঘোষনা করেন । বর্তমান এ পরিষদের শেষ বাজেটে নতুন কোন পৌর কর আরোপ না করে পৌর সভার উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। বাজেটে আয় ব্যয় সমান দেখানো হয়।
বাজেট ঘোষনাকালে মেয়র মনিরুজ্জামান বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে আমি মেয়র নির্বাচিত হয়ে যেই উন্নয়ন করেছি বিগত ৫০ বছরেও সেই উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতা থাকাকালীন অবস্থায় বিএনপির নেতা মেয়র ছিলেন তারা পৌরসভার নাগরিকদের উন্নয়নে কোন কাজ করেনি।
পৌরসভার ইতিহাসে সর্ব বৃহত এ বাজেট পেশ কালে এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সম্পাদক সামস উল আলম মিঠু, সাবেক অধ্যক্ষ ফারুকুর রহমান, সাবেক অধ্যক্ষ রুহুল আমি জাহাঙ্গীর, ভোলা জেলা বাংলাদেশ জাতীয় পাটির সম্পাদক আনোয়ার হোসেনসহ বিশিস্ট ব্যক্তিবর্গ। পরে পৌর বাসীর জন্য এক নৈশ ভোজের আয়োজন করা হয়।
এসএইচ





