রাজধানীতে এবার কোনোভাবেই অনুমোদিত চামড়ার হাট বসতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহেমেদ।

তিনি বলেছেন, রাজধানী হতে চামড়া পাচার প্রতিরোধে শক্ত অবস্থানে ঢাকা মেট্রোপলিন পুলিশ (ডিএমপি)। আইন-শৃঙ্খলা বাহিনী কোরবানীর পরপরই নগরী থেকে পশুর চামড়া পাচার করার সম্ভাব্য সবকটি পয়েন্টে চেকপোস্ট বসানো হবে।

রোববার ডিএমপি’র মিডিয়া সেন্টারে ঈদুল আজহা ও পূজা উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা বিষয়ক এক সংবাদ বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী থেকে কোনো চামড়াবাহী ট্রাক বা গাড়ী বের হতে দেওয়া হবে না। তবে ট্রাক চামড়াবাহী ট্রাক বা গাড়ী প্রবেশ করতে পারবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।

বিগত বছরগুলোতে পথে ট্রাক থেকে পশু নামিয়ে দেওয়ার যে অভিযোগ রয়েছে তা যাতে না হয় সেজন্য ব্যবসায়ীদের অনুরোধ করে তিনি আরো বলেন, ‘রাজধানীতে এবছর ২০টি অস্থায়ী ও একটি স্থায়ী পশুর হাট বসবে।

এসব হাটে দেশের বিভিন অঞ্চল থেকে পশুবাহী ট্রাক প্রবেশ করবে। ট্রাকগুলো নগরীর একপ্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে। তাই পশুবাহী ট্রাকের সামনে হাটের নাম উল্লেখ করে একটি ব্যানার লাগানোর অনুরোধ জানাচ্ছি।

পশুর হাটে জাল টাকা চিহ্নিত করণের মেশিন বসানো হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পশুর হাটে অনেক টাকা লেনদেন হবে। এসময় কোনো কোনো চক্র জাল টাকা ছড়িয়ে দিতে পারে তাই পশুর হাটগুলোতে জালটাকার মেশিন রাখা হবে। এছাড়াও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

বেনজীর আহমেদ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পথেঘাটে রাজধানীর কোথাও অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না। এজন্য তিনি ঢাকা দুই সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন।

ঈদের কুরবানির পশু যাতে বড় রাস্তায় ফেলে কুরবানি করা না হয় সেজন্য তিনি অনুরোধ জানিয়ে বলেন, গলির রাস্তায় বা গ্যারেজে স্বউদ্যোগেও নগরবাসী কুরবানির ব্যবস্থা অনায়াসে করতে পারবেন।

ঢাকা, জেইউ, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ