বি:বাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বযু চন্দ্র দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার তালশহর গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বযু চন্দ্র দাস বি:বাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের মৃত নরেশ চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে বযু টয়লেটে যাওয়ার পথে বাড়ির একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ টনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বি:বাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমই





