বরিশাল নগরীতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযানে ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে নগরীর সদর রোড ও কেডিসি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে পণ্য উৎপাদন ও মূল্যের তালিকা না থাকায় সদর রোডের অবকাস ট্রেডার্সকে ১ হাজার ও সকাল সন্ধ্যা ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি কেডিসি এলাকার টেস্টি কুল আইসক্রিম কারখানাকে ২০ হাজার ও থ্রি স্টার খাজার কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন- ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস ও ক্যাবের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত প্রমুখ।
কেএইচ





