একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে তফসিল চূড়ান্ত করার পাশাপাশি তা ঘোষণাও হতে পারে আজ। এছাড়া সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণও করা হবে।

ইসি সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এটি কমিশনের ৪২তম সভা।

সভায় চারটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেগুলো হচ্ছে, সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি বিষয়ে আলোচনা।

পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল আজ নির্ধারণ করার সম্ভাবনা নেই। তবে কয়টি ধাপে, কবে থেকে নির্বাচন আয়োজন করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে।

এসএম