ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নার্সদের ব্যবহৃত একটি রুমে তালা দিয়েছে ডাক্তাররা।

মঙ্গলবার সকাল ৭টার দিকে থ্রোরাসিক বিভাগের চিকিৎসকরা হাসপাতালে ১১১ নম্বর ওয়ার্ডের পাশের একটি রুমে তালা দেয়। তবে কী কারনে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিক জানাযায়নি।

ঢামেকের সিনিয়র স্টাফ নার্স সাবিনা শারমিন জানান, হাসপাতালের ১১১ নম্বর ওয়ার্ডের পাশে নার্সদের ব্যবহারের জন্য একটি রুম আছে। ওই রুমে আজ সকাল থেকে তালা লাগিয়ে দিয়েছে থ্রোরাসিক বিভাগের চিকিৎসকরা। এর আগেও ওই রুমে তালা লাগালে হাসপাতালের পরিচালকের হস্তক্ষেপে তা খোলা হয়।

সকাল ৮টার দিকে পোশাক পরিবর্তনের জন্য ওই রুমে গেলে তালা লাগানো দেখতে পায় নার্সরা। ওই রুমের তালা খুলে না দিলে তারা কর্মসূচি ঘোষণা দেবে বলে জানান শারমিন।

এএইচ