অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭ এর একটি দল। এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় বন্দুক এবং বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চণ নগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আজ সকালে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ এক ক্ষুদে বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএ