নিষিদ্ধি ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের আহমেদ ওয়াদুদ নামে এক সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দো পুলিশ (ডিবি)।

সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সূরী রোড সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের পুরো নাম আহমেদ ওয়াদুদ জুম্মান ওরফে সাইফুল ওরফে অর্ণবকে আটক করেছে।

এসময় তার কাছ থেকে ৩টি ল্যাপটপ, ২ হাজার ইউএস ডলার, মডেম, পেনড্রাইভ, মোবাইলফোন, চাকু, ম্যাকগাইভার নাইফ, কমিউটারের হার্ডহিস্ক এবং বিভিন্ন ধরনের জিহাদী বইসহ যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি জানান, আহমেদ ওয়াদুদ জুম্মান মূলত: ওয়েবসাইটের অন্য ভাষার জঙ্গিদের সাথে যোগাযোগ করে। তাদের দেয়া বক্তব্য ও বই অনুবাদ করে, বানান ও গ্রাফিক্সের কাজ করে থাকে। সহযোগী  মাসুল তাকে বিভিন্ন ভাষার বক্তব্য সমূহ অনুবাদ করতে বলতো জুম্মান তা করে দিতো।

জুম্মান তার অনুবাদ করা বই লেখা, গ্রাফিক্স ডিজাইনের কাজ বিভিন্ন ব্লগে ১১৭ টি বিভিন্ন ইউজার নেমে উগ্র সাম্প্রদায়িক বক্তব্য পোস্ট করতো।

মনিরুল ইসলাম আরও বলেন, জুম্মান ২০১২ সালে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী (এমআইএসটি), মিরপুর ক্যান্টনমেন্ট শাখা হতে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এর পর তিনি ধানমন্ডি গ্রামার স্কুলে কম্পিউটার বিষয়ে শিক্ষকতা করেন।

ডিবি যুগ্ম  কমিশনার আরও বলেন, জুম্মান সম্প্রতি আল-কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি অল কাদিয়াহ ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট(আকিস) এর মাধ্যমে যুদ্ধ প্রশিক্ষণ শেষে এশিয়াতে সশস্ত্র কর্মকান্ডের মাধ্যমে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ করার মতবাদ প্রচার করে। যা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত হয়। জুম্মান জাওয়াহিরির বক্তব্য বাংলায় অনুবাদ করে  তাদের নিয়ন্ত্রাধীন বিভিন্ন মিডিয়ায় প্রকাশ ও প্রচারের দায়িত্ব পালন করতো।

গ্রেফতার কৃতের কাছ থেকে “ইন্সপায়ার”, এর ৫ম খন্ড, বাংলায় অনুবাদ ওগ্রামার ও বানানের ভুলক্রটি পর্যবেক্ষণ করে দাওয়া ইলাল্লাহ ফোরাম” এর সাহায্যে আনসারুল্লাহর মিডিয়া প্রধান মোরশেদের কাছে পৌছে দিতো ব্লগের মাধ্যমে।

মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আহমেদ ওয়াদুদকে মঙ্গলবার আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য বেড়িয়েং আসবে বলে জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিসি ডিবি (পশ্চিম) শেখ নাজমুল আলম এবং উপকমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান।

জেইউ/ এআর/এসএইচ