ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামে রবিবার রাতে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে ২ যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার চতর গ্রামের শিরমান শেখের ছেলে ফরহাদ শেখ (২৫) ও একই গ্রামের শহীদ মেম্বারের ছেলে মিলন (২৫)।
মিলন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তার বোয়ালমারীর কাদিরদী বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে তার স্বজনেরা জানিয়েছেন।
এসএইচ





