আগামী ০৭ সেপ্টেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রামের চিলমারীতে তিনি হতদরিদ্রদের সামজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার জন্য এটি উদ্বোধন করবেন।
কর্মসূচির আওতাভুক্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল ১০ টাকা কেজি দরে পাবে। এই সহযোগিতা পাওয়া যাবে বছরের মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে।
রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, এখন থেকে টিআর ও কাবিখা কর্মসূচি আর থাকছে না।
এফএফ





