নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ শহীদ উল্ল্যাহ (৩৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী শহীদ উল্ল্যাহ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের আখানচি বাড়ির সফি উল্ল্যার ছেলে।

বেগমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর দুপুরে তার বাড়ির বসতঘর থেকে দুশ’ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কেএইচ