দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার নতুনবাজার এলাকায় একটি কনফেকশনারী দোকানে সিঁদ কেটে ১৮ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে শহরের খোলাহাটি রোডের হাঁসু কনফেকশনারী স্টোরে এই চুরির ঘটনা ঘটেছে।

দোকান মালিক হবিবুর রহমান জানান, প্রতিদিনের মতো রাত প্রায় ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। যাওয়ার সময় তিনি ড্রয়ারের মধ্যে ১৮ লাখ টাকা তালাবদ্ধ করে রেখে যান। যার মধ্যে পার্শ্ববর্তী ডিম ব্যবসায়ী সাদেকুল ইসলামের ১ লাখ ৮০ হাজার টাকা ছিল।

মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি দোকান খুলে ড্রয়ার ভাঙ্গা ও দোকানের ছাদের পিছনের টিনসেড কাটা দেখে হতভম্ব হয়ে পড়েন।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, মঙ্গলবার সকালে ১৮ লাখ টাকা চুরির অভিযোগ পেয়ে তিনি দোকানটি পরিদর্শণ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।

এসএইচ