যশোরের শার্শা থানাধীন সীমান্তবর্তী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভরতীয় যৌন উত্তেজক আনাগ্রা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১০ মে) আনুমানিক ভোর সাড়ে ৪ টায় শার্শা থানাধীন সীমান্তবর্তী পশ্চিম রুদ্রপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১,০০০ পিচ ভারতীয় যৌন উত্তেজক আনাগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন রুদ্রপুর বিওপির একটি টহল দল সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর গ্রামের মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ১,০০০পিচ ভারতীয় যৌন উত্তেজক আনাগ্রা ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩,০০,০০০/- টাকা।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইআর