শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি স্বর্ণসহ এনামুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা ৭টার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার কাজী জিয়া উদ্দিন বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে রোববার দুবাই থেকে আসা একটি ফ্লাইটে করে স্বর্ণ আসছে। সন্ধ্যায় বিমানটি অবতরণ করলে এনামুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশী করে কোমরের কটিতে বিশেষ প্রক্রিয়ায় লুকানো ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধরকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫ লাখ টাকা। এ ব্যাপারে বিমানবন্দর থানার একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জেআই





