নওগাঁর সাপাহারে তিন কোটি টাকা মূল্যের দুটি কষ্টি পাথরের মূর্তিসহ নজরুল ইসলাম (৪৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে দুটি মূর্তিসহ নজরুলকে আটক করা হয়। আটককৃত নজরুল পত্নীতলা উপজেলার বড়বিদিরপুর গ্রামের মহিরুদ্দীনের ছেলে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুটকইল গ্রামে অভিযান চালিয়ে দুটি কষ্টি পাথরের রাজলক্ষ্মী ও গণেশ মূর্তিসহ সাবেক সেনাসদস্য নজরুলকে আটক করা হয়।

ওসি আরো জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেআই