৪১ তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বাস্তব রূপ পেলো পুরো পদ্মা সেতু। যুক্ত হলো প্রমত্তা পদ্মার দুই পাড়।

আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টা ২ মিনিটে সেতুর সর্বশেষ এই স্প্যানটি বসে। ‘টু-এফ’ আইডির এই স্প্যান বসানোর পরই যুক্ত হলো মুন্সীগঞ্জ ও শরিয়তপুর জেলা। পদ্মা সেতুর পিয়ার-১২ ও পিয়ার-১৩ নম্বরে শেষ স্প্যানটি বসানো হয়।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম এবং পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো: আব্দুল কাদের এই খবর নিশ্চিত করেছেন।

আব্দুল কাদের জানান, সর্বশেষ স্প্যানটি বসানোর পর সেতুর পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হলো। আর এরই মাধ্যমে যুক্ত হলো মুন্সীগঞ্জ ও শরিয়তপুর জেলা।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয়। এরপর একে একে নানা নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে তিন বছর ২ মাস ১০ দিনে সেতুর সব স্প্যান বসানোর কাজ শেষ হয়।

এমবি