গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আতোয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আতোয়ার রহমান ওই গ্রামের মৃত্যু ময়েন উদ্দিন এর ছেলে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের কিয়াস উদ্দিনের ছেলে আ. রহমানের  সাথে আতোয়ার রহমান এর জমিজমা সঙক্রান্ত বিরোধ চলছিল আসছিল। এরই জেরে আ. রহমান মঙ্গলবার সন্ধ্যায় আতোয়ারের ছেলে রাশেদুলের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধর করে।

এরপর রাত পৌনে ৯টার দিকে বালছিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে আতোয়ারকে আটক করে আ. রহমান লাঠিসোডা দিয়ে তাকে পিটাতে থাকে।

আতোয়ারকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান আতোয়ার।

রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম এনামুল হক জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

এআর