গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে গোলাপ উদ্দিন (৪২) ও ভিক্ষু মিয়া (৩৬) নামে দুই জনের মৃত্যু হয়েছে। এসময় নৌকার মাঝি মোজাম্মেল হকসহ (৫০) দুই জন আহত হন।

ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ব্রম্মপুত্র নদের জিঘাবাড়ি ঘোন এলাকায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গোলাপ উদ্দিন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামাড়ি গ্রামের মৃত্যু জহর উদ্দিন মন্ডলের ছেলে ও ভিক্ষু মিয়া একই ইউনিয়নের পূর্ব খাটিয়ামাড়ি গ্রামের মৃত্যু হাসেন প্রমাণিকের ছেলে।

ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জালাল জানান, গোলাপ উদ্দিন ও ভিক্ষু মিয়া মহিষ ও গোড়া কেনার জন্য দেওয়ানগঞ্জের সারন্দাবাড়ি হাটে যান। সেখান থেকে তারা দুটি মহিষ ও একটি ঘোড়া কিনে ব্রম্মপুত্র নদ হয়ে নৌকা করে বাড়ি ফিরছিলেন। এসময় নৌকায় দুই নারীসহ আরও ৪-৫ জন যাত্রী ছিল। নৌকাটি এরেন্ডাবাড়ী ইউনিয়নের ব্রম্মপুত্র নদের জিঘাবাড়ি ঘোন এলাকায় পৌঁছিলে আকাশে বিদ্যু চমকাতে থাকে। পরে বৃষ্টির সঙ্গে হঠাৎ করে বজ্রপাতে ঘটনা ঘটে। এতে গোলাপ উদ্দিন ও ভিক্ষু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া নৌকার মাঝি মোজাম্মেল হকসহ দুই জন গুরুত্বর আহত হন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জালালের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

এমই