শার্শার শালকোনা গাতিপাড়া সীমান্ত থেকে ১০ টি স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বিজিবি সদ্যসরা।
বিজিবি সূত্রে জানা যায়, শার্শার শালকোনা গাতিপাড়া সীমান্ত দিয়ে একটি স্বর্ণ চালান ভারতে পাচার হচ্ছে পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০টি ১ কেজি ১শ ৬০ গ্রাম ওজনের স্বর্ণেরবারসহ এক জনকে আটক করে বিজিবি।
আটককৃত হলেন, যশোরের খড়কি গ্রামের মমিনুর রহমান ছেলে হাচানুজ্জামান হাচান (২৭)।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চত করে জানান, আটক স্বর্ণেরবার বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। আটককৃত স্বর্ণের মূল্য ৪৮ লাখ ৫শ টাকা। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
শেখ নাছির উদ্দিন/এসএম





