হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার ৫০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা জানান, ৯৩২ গ্রাম ওজনের এই স্বর্ণের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
গোয়েন্দা বিভাগের বিশেষ ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে স্বর্ণের বারগুলো সনাক্ত করার পর তা আটক করা হয় বলে তিনি জানান।
এআর





