চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক স্থান থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ইউসুফ (৩৫), গোলাম নবী (৪০) ও সুজন (৩০)।
তাদেরকে শুক্রবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দামুড়হুদা থানার অফিসার ইন চার্জ (ওসি) শিকদার মশিউর রহমান উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে একই উপজেলার ছুটিপুর গ্রামের মইজউদ্দীনের ছেলে ইউসুফ, একই গ্রামের মল্লিক শেখের গোলাম নবী ও কোমরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সুজনকে গ্রেফতার করা হয়।
মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





